অভিযোগ প্রদানের পূর্বে নিচের অংশটি পড়ুন৷ এতে আপনার সমস্যা বা অভিযোগটি কোন ফরম পূরন করলে যথার্থ হবে তা বুঝতে পারবেন৷
৩.১.১ ভোক্তা সংক্রান্ত অভিযোগ:
প্রতিনিয়তই ভোক্তা/ক্রেতারা বিভিন্ন পন্য বা সেবা গ্রহণ করে প্রতারিত হন, কিন্তু প্রতারিত হলে কোথায় অভিযোগ করতে হবে তা জানেন না৷ আপনার এ সংক্রান্ত অভিযোগ থাকলে ভোক্তা সংক্রান্ত অভিযোগ বাটনে ক্লিক করুন এবং আপনার অভিযোগ উপস্থাপন করুন৷
৩.১.২ যানবাহন সংক্রান্ত অভিযোগ:
প্রতিদিন চলাফেরায় আমাদের রিঙ্া, সিএনজি কিংবা বাসে সম্মুখীণ হতে হয় নানারকম বিব্রতকর পরিস্থিতির৷ এরকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ওই যানবাহন গুলোর নম্বরটা মনে রেখে পরে উপযুক্ত পদক্ষেপ নেয়া যেতে পারে৷ অভিযোগ প্রদানের জন্য যানবাহন সংক্রান্ত অভিযোগ বাটনে ক্লিক করুন
৩.১.৩ প্রবাসী শ্রম সংক্রান্ত অভিযোগ:
বহু কষ্টার্জিত জমানো টাকা খরচ করে বিদেশ গিয়ে আমাদের দেশের বহু মানুষ নানারকম প্রতারনার শিকার হয়৷ শুধু তাই না, বহুপ্রকারের আদম ব্যবসায়ী কিংবা প্রতিষ্ঠানের খপ্পরে পরে হতে হয় নিস্ব৷ এছাড়াও বিদেশ গিয়ে যে চাকরী পাওয়ার কথা দেখা যায় তা না পেয়ে দেশে ফেরত চলে আসতে হয়৷ অভিযোগ প্রদানের জন্য প্রবাসী শ্রম সংক্রান্ত অভিযোগ বাটনে ক্লিক করুন
৩.১.৪ পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ:
প্রতিনিয়ত আমাদের চারপাশে অকারণে বায়ু দূষণ, পানি দূষণের মতো ঘটনাগুলো দেখা যায়৷ সিগারেট, যানবাহনের কালো ধোয়া যেমন বায়ু দূষণ করে তেমনি নানান ধরনের কলকারখানার বর্জ্য নি:সৃত হয়ে পানিদূষণ হয়ে থাকে৷ অথচ একটু মনোযোগী হলেই এগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি৷ এছাড়াও বিভিন্ন জায়গায় লেক দখল, পুকুর ভরাট করে অবৈধ স্থাপনা তৈরির মত ঘটনা গুলো পরিবেশের উপর মারাত্নক প্রভাব ফেলে৷ অভিযোগ প্রদানের জন্য পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ বাটনে ক্লিক করুন
৩.১.৫ মানবাধিকার সংক্রান্ত অভিযোগ:
নানান জায়গায় নানা সময়ে মানুষের যে মানুষ হিসেবে প্রাথমিক অধিকার তা ব্যহত হয়৷ হতে হয় অপদস্থ, হতে হয় বিব্রত৷ মানবাধিকার সংক্রান্ত আইন সমূহ বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে৷ অভিযোগ প্রদানের জন্য মানবাধিকার সংক্রান্ত অভিযোগ বাটনে ক্লিক করুন
৩.১.৬ স্বাস্থ্য সংক্রান্ত অভিযোগ:
হাসপাতাল, ক্লিনিক কিংবা চেম্বারগুলোতে নানাসময় বিভিন্ন ভাবে তিক্ত অভিজ্ঞতার সম্মূখীন হতে হয়৷ তত্ক্ষনাত্ কোথাও অভিযোগ করারো জায়গা খুজে পাওয়া যায় না৷ আবার অভিযোগ করলেও কাজ হয় না৷ আপনার এই সংক্রান্ত অভিযোগ থাকলে স্বাস্থ্য সংক্রান্ত অভিযোগ ফরম টি পূরণ করুন এবং লক্ষ্য রাখুন অভিযোগের স্ট্যাটাস এর দিকে৷
৩.১.৭ শিশু অধিকার সংক্রান্ত অভিযোগ:
শিশুরাই আমাদের ভবিষ্যত্ কিন্তু এখন আমরা শিশুদের মৌলিক অধিকার গুলো নিশ্চিত করতে পারি নাই৷ আর শিশুশ্রম বন্ধ না করলে আমরা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো না৷ শিশু অধিকার সংক্রান্ত যেকোন অভিযোগ থাকলে ফরম টি পূরণ করুন৷
৩.১.৮ নারী অধিকার সংক্রান্ত অভিযোগ:
নারী অধিকার আইন থাকা সত্ত্বেও আমাদের দেশে শহরে এবং গ্রামাঞ্চলে নারীরাই হয় সবচেয়ে বেশি অধিকার বঞ্চিত৷ এই সুবিধা বঞ্চিত ও নির্যাতিত নারীগণ হয়তো অভিযোগ করারো সুযোগ পায় না সমাজের কথা ভেবে৷ আপনার এই সংক্রান্ত অভিযোগ সমূহ প্রদান করতে নারী অধিকার সংক্রান্ত ফরম টি পূরণ করুন৷
|